প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৩৭:৫৮

মানিক হোসেন বিজয়,স্টাফ রিপোর্টার-
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা কামাল হৃদয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টর মাঠে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহবায়ক মোঃ আখতার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম রবিন, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আলি আকবর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম তিতাস, ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিমুল আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা সংগঠনের ঐক্য, ত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইফতার মাহফিলকে আরও অর্থবহ করে তোলে।

















