রাজনীতি

সাইবার রাজনীতিতে নতুন বার্তা: জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইসরাত খানম

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:২১:২১

শেয়ার করুন

মো:-সোহেল –
ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল এনেছে জিয়া সাইবার ফোর্স। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গুলশান থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক সদস্য ইসরাত খানম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি কে এম হারুনুর রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাজিবুল ইসলাম-এর যৌথ সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে একজন নারী নেত্রীকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করাকে সংগঠনের অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে গুলশান থানা বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ইসরাত খানম সাংগঠনিক দক্ষতা ও দলীয় কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাজিবুল ইসলাম বলেন, দলীয় সমন্বয় ও কর্মসূচি বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা সাইবার প্ল্যাটফর্মে আদর্শিক অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এদিকে সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক প্রধান সাজ্জাদুল আলম পলাশ এই মনোনয়নকে কৌশলগত মাইলফলক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, সাইবার স্পেস এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জনমত গঠন ও রাজনৈতিক অবস্থান সুসংহত করার অন্যতম প্রধান ক্ষেত্র। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নারী নেতৃত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে ডিজিটাল অঙ্গনে সমান অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাইবারভিত্তিক রাজনীতিতে নারী নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সংগঠনের বার্তা ও উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীসমাজের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে তারা মনে করছেন।

নবনিযুক্ত সহ-সভাপতি ইসরাত খানম এখন থেকে সংগঠনের নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণ, দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব প্রদান করবেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content