প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৪৪:৩১

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ একে আজাদ
সোনাগাজী উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম আলাউদ্দিন মিন্টু।
সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত আলাউদ্দিন মিন্টু দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়। তিনি ৬নং চর চান্দিয়া ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতার কারণে তিনি অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় আলাদা অবস্থানে রয়েছেন।
একাধিক তরুণ ভোটার জানান, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি দল-মত নির্বিশেষে সবার পাশে থাকবেন। মিন্টু ভাইয়ের মধ্যে সেই সম্ভাবনাই আমরা দেখি।”
যদিও দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তবে ৬নং চর চান্দিয়া ইউনিয়নজুড়ে আলোচনা ও প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন আলাউদ্দিন মিন্টু। তার সমর্থকদের বিশ্বাস, তৃণমূল পর্যায়ের এই আগ্রহ ভবিষ্যৎ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











