প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৫:৫১

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া মেডিক্যাল কলেজকে ঘিরে কোনো অনৈতিক চাপ বা প্রলোভনের কাছে মাথানত করবেন না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা। তিনি জানিয়েছেন, গত তিন দিনে এ সংক্রান্ত বিষয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পেলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
আমির হামজা বলেন, ‘প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছি—এ কথা আল্লাহ ছাড়া কেউ জানত না। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি দিলেও কিংবা পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমার অবস্থান থেকে একচুল নড়ব না।’
তিনি আরও সতর্ক করে বলেন, আত্মীয়স্বজন বা দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন তার নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা না করেন। ‘যদি এমন কিছু জানতে পারি, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জায়েজ ছাড়া নাজায়েজ কোনো পথে আমরা যাব না,’— বলেন তিনি।
বৈধতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে এমপি আমির হামজা বলেন, একজন মানুষের চলার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। অল্পতেই তুষ্ট থাকতে শিখতে হবে। যাদের অতিরিক্ত চাহিদা আছে, তারা অন্য পথে গিয়ে তা পূরণ করুক।
সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট

















