মো:মানিক হোসেন বিজয়,গাজীপুর সংবাদ:
গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে গ্রেপ্তারের সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তার দ্বিতীয় স্ত্রী মীম পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।”
রোববার (৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জ এলাকার হাজি সালামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ওই বাসায় তার দ্বিতীয় স্ত্রী মীম ভাড়া থাকতেন এবং সেখানেই অবস্থান করছিলেন শাহীন মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানা যায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ