আন্তর্জাতিক

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর মৃত্যু

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৬ , ১১:০২:১৫

শেয়ার করুন

সংবাদ:
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ‘কেসি–১৩৫’ মডেলের একটি রিফুয়েলিং ট্যাঙ্কার। দুর্ঘটনার সময় বিমানে ছয়জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন।
সেন্টকম আরও জানায়, ঘটনাটির কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিফুয়েলিং ট্যাঙ্কারটি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। এ ঘটনায় দুটি বিমান জড়িত ছিল বলে জানা গেছে। তবে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

 

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content