প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১০:০২:৩০

সংবাদ:
ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার সময় দেশটির আকাশসীমায় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়।
এছাড়া একই সময়ে ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়, যার মধ্যে ৫০৬টি ধ্বংস করতে সক্ষম হয় আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহত অপর দুইজনের নাগরিকত্ব যথাক্রমে পাকিস্তান ও নেপাল।
হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে ইরানের ভূমিকা রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।

















