সংবাদ:
সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এতে করে ব্যস্ত হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, যাত্রীদের ভিড়ে জমে উঠেছে পুরো এলাকা।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চগুলো ভোরের দিকে সদরঘাটে পৌঁছায়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার অভিজ্ঞতা জানিয়েছেন যাত্রীরা।
ফিরতি যাত্রায় কেউ পরিবারসহ, আবার কেউ একাই জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন। যাত্রীদের ভাষ্য, নির্ধারিত ভাড়ায় এবং তেমন কোনো ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
উল্লেখ্য, ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত সরকার ঘোষিত ঈদের ছুটি শেষে এখন আবার কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ