কবিতাঃ অতৃপ্ত আত্মার ক্রন্দন!
কলমেঃ এস.এম কামাল হোসেন।
জীবের মৃত্যু সৃষ্টিকর্তার অবধারিত প্রজ্ঞাপণ!
স্থান কাল হবে মহান আল্লাহ থেকেই নির্ধারণ!
মরণ জীবের জীবনের শেষ গন্তব্যের স্টেশন!
তবু ক্ষনিকের অতৃপ্ত আত্মার প্রানের ক্রন্দন!
কেন মরণে হয়,এমন নির্মম নিষ্ঠুর আচরণ! 😭
চিরযাত্রায় প্রিয়জন,তাকিয়ে অসহায় স্বজন!
নিরবে নিঃশব্দে অবলোকন শেষ আত্মসমর্পণ!
সময়ক্ষেপণে সময় নাই,কে করিবে নিবেদন? 😭
তবু ক্ষনিকের অতৃপ্ত আত্মার হৃদয়ের ক্রন্দন!
সবাই দেখে চেয়ে চেয়ে অসহায়ের চির প্রস্থান!
দেখা ছাড়া কারোর নাই কি কিছু করার?😭
ছোট্টো মেয়ে বসে বাবার কোলে,
দেখে অন্তীম যাত্রা "মা" ভাই বোনের।😭
বাবা, মায়ের আর্তনাদে,ভরা অশ্রুজলে,😭
দোয়া করে দশক শ্রোতা জীব সকলে,
রক্ষা করো খোদা, কুদরতি শক্তি দিয়ে,
'মা' বাবার কলিজার আদরের ছেলে মেয়ে!
শিশু সন্তানকে গাড়ীর জানালা দিয়ে ফেলে,
শেষ নিঃশ্বাসে 'মা' জননী কেঁদে কেঁদে বলে,
ইয়া আল্লাহ ফরিয়াদ করি তোমার তরে,
আমি বাঁচিতে চাই না সন্তানকে হারিয়ে!
প্রয়োজনে আমার প্রানের বিনিময়ে!
হেফাজত করো প্রানপ্রিয় সন্তানেরে! 😭
সাঁতরে সাঁতরে ছোট্ট ছেলে এসে তীরে,
"মা"জননীকে খোঁজে অশ্রুসিক্ত দুই নয়নে!
জলে এবং স্থলে কোথায় "মা" জননী নাইরে!😭
ছেলে কান্দে 'মা' তুমি কই "মা"তুমি কইরে!😭
ও "মা"! মাগো, তুমি ছাড়া থাকবো কেমনে! 😭ও,মা,মাগো! তুমি গেলি কই "মা" আমায় রেখে!😭
স্ত্রী কাঁদে স্বামীকে হারিয়ে,রাফিয়ার আব্বু বলে,
ও রাফিয়ার আব্বু ও রাফিয়া আব্বু কই গেলারে!😭
দায়িত্ব অবহেলা,অনিয়ন্ত্রিত লোভের ফাঁদে পরে,
নৈরাজ্য,বিশৃঙ্খলায় কত সহস্র প্রাণ যায় যে চলে!
কর্তাব্যক্তিদের টনক নড়ে,দূর্ঘটনায় মৃত্যুর পরে!😭
তবু ক্ষনিকের অতৃপ্ত আত্মা ক্রন্দনে আহবান করে,
সৃষ্টির মৃত্যু অবধারিত,হায়াত নয় জীবের ফিক্সড,
বেঁচে থাকার চেষ্টায় সচেতন হই,এড়িয়ে চলি রিক্স
অতৃপ্ত আত্মা ক্রন্দনে হউক পরিণত হৃদয়ে স্পন্দন!
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ