রাজনীতি

গণভোট বাতিলের দাবি রাজনৈতিক বুমেরাং হবে: ব্যারিস্টার শিশির মনির

  প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ৭:২৪:১৩

শেয়ার করুন

সংবাদ:
গণভোট বাতিলের দাবি তুললে তার সঙ্গে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পর গৃহীত সব সিদ্ধান্তও বাতিল করতে হবে—এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার শিশির মনির। তিনি প্রশ্ন তুলেছেন, শুধু গণভোট কেন বাতিলের কথা বলা হচ্ছে, মাঝখানে জারি হওয়া ১৩৫টি অধ্যাদেশ ও জাতীয় নির্বাচন কেন নয়?

সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, গণভোট বাতিল করা হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাতিল করতে হবে। তবে এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের নয়, সংসদের। আদালতের ওপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত আদায় করার চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, গণভোট সংক্রান্ত রিটের পক্ষে বা বিপক্ষে এখনো কোনো চূড়ান্ত রায়ের প্রশ্নই ওঠেনি। আগামীকাল আদালত কেবল রুল জারি করবে কি না এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এই বিষয়গুলোই বিবেচনায় নেবে।

ব্যারিস্টার শিশির মনির অভিযোগ করে বলেন, সংসদ বসতে আর মাত্র ১০ দিন বাকি থাকতেই হঠাৎ করে গণভোট নিয়ে আইনি চ্যালেঞ্জ আনা হয়েছে, যা সরকারের ইন্ধনে করা হয়েছে বলে তিনি মনে করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content