প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১০:১৩:২৬

সংবাদ:
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে স্টেশনে গেলে কর্মচারী ও কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উপস্থিত কয়েকজন তাকে মারধর করে।
ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















