প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ৩:২৭:৪০

সংবাদ:-
বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে তিন পথচারী দ্গ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন তিনজন পথচারী। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দ্গ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

















