সারাদেশ

জনগণ চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবক হতে চাই হাজী মোস্তফা জামান

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ৭:৪৭:৩২

শেয়ার করুন

মোঃ মানিক হোসেন বিজয়-

হাজী মো:মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি, বলেন, জনগণ চাইলেই ঢাকা উত্তরের সেবক হতে চাই।তিনি বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের কে একটি আধুনিক সিটি কর্পোরেশন উন্নত মানের সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে চাই।

যে সিটি কে বলা হবে গ্রিন সিটি ক্লিন সিটি যেখানে সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে।হাজী মো: মোস্তফা জামান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের খাল খননে কাজ করে যাবো। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করবো।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি মশক নিধনে কাজ করে যাবো। ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করবো।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রত্যেকটা এলাকায় ড্রেনেজের ব্যবস্থা আরো উন্নত মানের করবো। যানজটেও নিরসনেও কাজ করে যাবো। ঢাকা মহানগর উত্তরের সাধারণ জনগণের কে সাথে নিয়ে এবং আমার দল জাতীয়বাদী দল বিএনপি র অঙ্গ সংগঠনের নেতৃকর্মীদের নিয়ে এবং প্রত্যেকটা ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নিয়ে এবং এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের নিয়ে আমি উন্নয়নের কাজ করবো।

হাজী মো়: মোস্তফা জামান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা মন্দির, গির্জার উন্নয়নের কাজ করবো। আমি সকল ধর্মের লোকের উন্নয়নের কাজ করবো। আমি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবো।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর সিটি কোনো টেন্ডারবাজি করতে দিবো না। আমি কোনো টাকার বিনিময়ে কাজ করতে দিবো না। কোনো রকম অপ্রতিজ্ঞর ঘটনা ঘটতে দিবো না। কোনো দুর্নীতি করতে দিবো না।হাজী মো: মোস্তফা জামান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ জনগণের সেবক হতে চাই। যদি সাধারণ জনগণ আমাকে চায় আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে আমি দাঁড়াবো। সাধারণ জনগণ জনগণের উৎসই আমার মূল উদ্দেশ্য। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্যে।তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন কেএকটি আধুনিক ও গ্রিন ক্লিন সিটি হিসাবে গড়ে তুলবো। আমার দলীয় নেতৃবৃন্দদের সহযোগিতা নিয়ে ঢাকা ১৮ আসনের এমপি এস,এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আমার উত্তর সিটি করপোরেশনের এলাকায় উন্নয়নের জন্য কাজ করবো।

হাজী মো: মোস্তফা জামান বলেন, সারা দেশ যেমন এগিয়ে যাচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা নেতৃবৃন্দ সকলের দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবো।তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন হবে একটি আধুনিক গ্রিন ক্লিন সিটি সেখানে সকল নাগরিকদের সুবিধার জন্য আমি কাজ করবো। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাই, কোনো রাহাজানি, করতি দিবো না। সেই বিষয়ে সাধারণ জনগণকে নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি কাজ করবো।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content