রাজনীতি

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেআইবি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ১০:০১:২৪

শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইনভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ অনলাইন অ্যাক্টিভিস্ট আরজান ইভানের পরিবার।

এ সময় দেশের চিত্র ও সঙ্গীত জগতের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী এবং কণ্ঠশিল্পীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ ভূঁইয়া, কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জিয়া সাইবার ফোর্সের ১১ বছরের পথচলার গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content