সারাদেশ

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ৪:২০:১০

শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর মহানগরের নলভোগ এলাকায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম-আহবায়ক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলফাজ দেওয়ান বলেন, বিএনপি সরকার গঠন করেছে বলেই অনলাইনে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন প্ল্যাটফর্মের গুরুত্ব অনেক বেশি। ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরাসরি না থাকলেও তাদের ছায়ায় থাকা অনেকেই এখন প্রকাশ্যে সক্রিয় হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামী লোকজনও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই অনলাইনে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সবাইকে অতীতের মতো সতর্ক থাকতে হবে এবং মিথ্যাকে প্রতিহত করে সত্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক শাহ্ জালাল, ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রাশেদ সুমন,দপ্তর সম্পাদক জিল্লুর রহমান,তুরাগ থানা যুবদল নেতা আশিক, মো. সামছুল আলম (শিশু) টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা, নূর ইসলাম, সাবেক সদস্য, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি, কৃষকদল টঙ্গী পূর্ব থানার নেতা মোহাম্মদ হাসান এবং ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিরবসহ ঢাকা উত্তর মহানগর জিয়া সাইবার ফোর্স এর থানা ও ওয়ার্ড এর নেতা-কর্মীগন।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তুরাগ থানা ইসলামি আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক মো:নূর আমিন।

 

ঢাকা উত্তর মহানগরের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মো. দেলোয়ার হোসেন ও মো. বেলায়েত হোসেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content