প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ৪:২০:২৯

নিজস্ব প্রতিবেদক-গাজীপুর গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবস্থিত ‘মা সফুরন নেসা সুপার মার্কেটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এ মনজুরুল করিম রনি। শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডে ভস্মীভূত মার্কেটটি পরিদর্শনকালে তিনি এই আর্থিক ও সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তিনি বলেন, এই দুঃসময়ে তিনি এবং তার দল ক্ষতিগ্রস্তদের পাশে আছেন এবং তাদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন:
সরকার জাবেদ আহমেদ সুমন: সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি।গাজী সালাহ্উদ্দিন,সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি।যুবদল নেতা প্রবাল।মহানগর ছাত্রদল সভাপতি শুক্কুর আলী।
গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর থেকে এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে, তবে স্থানীয় জনপ্রতিনিধির এমন আশ্বাসে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়ামসহ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।











