প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ , ৬:৩৫:৫৩

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়, দিনের এই সময়টায় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো হাওয়াসহ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এদিকে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইলেও দমকা হাওয়ার সময় তা ৪০–৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

















