বিজ্ঞপ্তি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ৫:২৪:২৬

শেয়ার করুন

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আনন্দ ও খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনে আমি গাজীপুর মহানগর কৃষক দলের পক্ষ থেকে এবং জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটিসহ আমার নেতা টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব গাজী সালাহ্উদ্দিন ভাই এর পক্ষ থেকে দেশবাসীসহ গাজীপুর মহানগরের সর্বস্তরের জনগণ, কৃষক ভাই-বোন এবং প্রিয় সহযোদ্ধাদের জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা। পবিত্র ঈদের এই আনন্দ ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। রমজানের সংযম ও ত্যাগের যে শিক্ষা আমরা লাভ করেছি, তা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়—এই প্রত্যাশা করি।

আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের ইবাদত-বন্দেগি কবুল করেন, দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করেন এবং আমাদের মাঝে ন্যায়, সত্য ও মানবিকতার মূল্যবোধকে সুদৃঢ় করেন।

পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে—এই কামনা করছি।
ঈদ মোবারক।

মোহাম্মদ আলফাজ দেওয়ান
যুগ্ম আহবায়ক
গাজীপুর মহানগর কৃষক দল

সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত)
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি

সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক
স্বেচ্ছাসেবকদল গাজীপুর মহানগর।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content