আইন-শৃঙ্খলা

পুলিশ সদস্য হত্যা মামলায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকৃতি আদালতের

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ১১:৫৮:১২

শেয়ার করুন

সংবাদ:

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়।

তবে অভিযোগের বিষয়বস্তু শুনে ও পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নিতে অস্বীকৃতি জানান।

মামলার বাদী জালাল হোসেন। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারের উপদেষ্টা পরিষদে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content