বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে এ সিদ্ধান্ত এসেছে। ফলে আশা করা যাচ্ছে, নতুন এই পদক্ষেপে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে এবং তারা আর্থিকভাবে স্বস্তি
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ