জাতীয়

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বহনকারী ৮ জাহাজ

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ৬:২৭:১২

শেয়ার করুন

সংবাদ:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও বাংলাদেশের জন্য তেল ও গ্যাসবাহী কয়েকটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

রোববার (৮ মার্চ) সকালে জ্বালানি বহনকারী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আগে থেকে রওনা হওয়া জাহাজগুলো নিরাপদেই বন্দরে পৌঁছেছে। ফলে আপাতত জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো সংকট তৈরি হয়নি।

তবে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে ওই পথ ব্যবহার করে পরবর্তীতে রওনা দেওয়া বেশ কিছু জ্বালানিবাহী জাহাজ সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content