সারাদেশ

সিলেটে জিয়া সাইবার ফোর্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৬ , ৬:৩৮:৩১

শেয়ার করুন

সংবাদ:

সিলেট জেলা ও মহানগর জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় শুকরিয়া আদায় উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, জাসাস নেতৃবৃন্দ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ খান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট মহানগর জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আবির হাসান মুহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি শেখ সাকিব, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এম এইচ মাহতাব, সিলেট জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক জামাল উদ্দিন ও সদস্য সচিব মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ খান, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনি মোহাম্মদ জিল্লুর, সহ-সভাপতি তাপস রঞ্জন তালুকদার, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের মহানগর কমিটির প্রচার সম্পাদক রিয়াদ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সিলেট মহানগর জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি লিমন আহমেদ, যুগ্ম সম্পাদক নাজির আহমেদ, মামুন রশিদ রায়হান, আলামিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content