অন-লাইন

জিয়া সাইবার ফোর্সের দ্বি-বার্ষিকী নির্বাচন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ১:০৮:৩৭

শেয়ার করুন

আগামী ১০ই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইনভিত্তিক অন্যতম সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার জনাব সিদ্দিক বেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী—
জনাব আব্দুল জলিল (গোলাপফুল প্রতীক) এবং মোহাম্মদ আলফাজ দেওয়ান (কম্পিউটার প্রতীক)।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—
মিয়া রাজিবুল ইসলাম (জাহাজ প্রতীক), মোঃ আরিফুল ইসলাম তানিম (হাত ঘড়ি প্রতীক) এবং মোছাঃ মনিরা জাহান (ছাতা প্রতীক)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে অনলাইনভিত্তিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সমর্থন পেতে সক্রিয় রয়েছেন।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই নির্বাচন জিয়া সাইবার ফোর্সের নেতৃত্বে নতুন উদ্যম ও গতিশীলতা নিয়ে আসবে এবং সংগঠনকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তুলবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content