সারাদেশ

ভোলায় নিজ কন্যাকে ধর্ষনের দায়ে পিতা গ্রেফতার

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১০:৫৫:১২

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম স্টাফ রিপোর্টার

ভোলার দৌলতখান উপজেলায় নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধ-র্ষ-ণ ও জোরপূর্বক গ-র্ভপা-ত ঘটানোর মামলায় অভিযুক্ত বাবা মো. ইউসুফকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউসুফ তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৪ মাস ধরে ধ-র্ষ-ণ করেছে। এতে ভুক্তভোগী কিশোরী অ-ন্তঃস-ত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানির ভয়ে অভিযুক্ত ইউসুফ তার অপরাধ গোপনের উদ্দেশ্যে মেয়েকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গ-র্ভপা-ত ঘটান।

এরপরও বিষয়টি জানাজানি হওয়ায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভোলার দৌলতখান থানায় নারী ও শিশু নি-র্যাত-ন দমন আইনে মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ধ-র্ষ-ণের নানা আলামত ও গ-র্ভপা-ত ঘটানো শিশুটির ম-রদে-হ বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ ঘটনার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। এই জ-ঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশ তার পাশে রয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content