প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪০:৪৩

সংবাদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ও পেনসিলভানিয়া স্টেট বিএনপি’র সভাপতি জনাব শাহ ফরিদ ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় পল্লবী সরকারি কলেজ, কাফরুল থানা বিএনপি, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পেনসিলভানিয়া স্টেট বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব খান প্রতীক-এর তত্ত্বাবধানে উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেতাকে গার্ড অব অনার প্রদান করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে জনাব শাহ ফরিদ আগামী ১২ তারিখে সারা দেশে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

















