সারাদেশ

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা শিশুর মৃত্যু, অপহরণ নাকি পরিকল্পিত হামলা—তদন্তে পুলিশ

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ৪:২৪:৩৫

শেয়ার করুন

সংবাদ:
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক-এ গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি আর বাঁচেনি। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ। তিনি জানান, উদ্ধার হওয়ার পর থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল।

এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতরের একটি দুর্গম এলাকা থেকে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে তার মা-বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ইকোপার্কের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গভীর এলাকায় পৌঁছাল—এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শিশুটিকে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না, নাকি পূর্বপরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে—এসব দিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content