জাতীয়

সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ঢামেক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ৬:৩১:৪৫

শেয়ার করুন

সংবাদ-
সরকারি হাসপাতাল থেকে দালালচক্র সম্পূর্ণ নির্মূলের কঠোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া কিংবা রোগীদের সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, রোগীদের খাবারের মান নিশ্চিত করা এবং সেবার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও সেই সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঢাকাসহ সারাদেশে রোগীরা যেন নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সরকার বদ্ধপরিকর।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content