প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ৪:৫৩:৫৮

সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজারহাট উপজেলা জিয়া সাইবার ফোর্সের আয়োজনে স্থানীয় বিএনপি পার্টি অফিসে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাকির হোসেন ও জাকির হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলীসহ রাজারহাট উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করতে জিয়া সাইবার ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

















