প্রবাসীদের কথা

ইতালির তরিনোতে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ৫:১০:২৫

শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির তরিনো শহরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইতালির তরিনো শহরের শাহজালাল জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইতালি প্রবাসী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল জলিল।

এছাড়াও তরিনো বিএনপির উপদেষ্টা জাকির হোসাইন, জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম ডালি, তরিনো ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ডালি, সহ-সভাপতি রায়হান মওলাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম এবং অনলাইন আন্দোলনে এর ভূমিকার কথা তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content