রাজনীতি

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ৬:৪০:২০

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ ভূঁইয়ার নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে রবিউল আউয়াল তালুকদার (রবি) কে আহ্বায়ক, আশিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মোস্তাফিজুর রহমান শিমুলকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মালত আবুল কালাম মুন্না, এমরান হোসেন, মো. কামাল হোসেন এবং মো. সোহেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক মো. রকুল আমিন (আল-আমিন)।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content