প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ৯:০৬:২২

সংবাদ:
রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্ক, ঋণের কিস্তি পরিশোধ এবং সংশ্লিষ্ট শর্তাবলী নিয়েও মতবিনিময় করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এ বৈঠকটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

















