রাজনীতি

স্বাধীনতা দিবস ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ৯:২০:৫৬

শেয়ার করুন

সংবাদ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের শীর্ষ নেতারা সভায় বক্তব্য রাখবেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দেশব্যাপী সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন সকালে ডা. শফিকুর রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content