আইন-শৃঙ্খলা

রাজারহাটে ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ৯:৩০:৪৩

শেয়ার করুন

মো: আসাদুর রহমান,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিচ ইয়াবা ও ২২ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নাম রাসেল মিয়া উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুঠির গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

রাজারহাট থানার বিশেষ অভিযান সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান,এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন,আটকৃত আসামিকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে।

মো: আসাদুর রহমান
রাজারহাট,কুড়িগ্রাম।
তারিখ: ২৭/০৩/২৬
মোবা: ০১৭১৯৫৪৮৫০৬


শেয়ার করুন

আরও খবর

Sponsered content