সারাদেশ

ইজিবাইকের ধাক্কায় রিকশা থাকা যাত্রী নিচে পড়ে গিয়ে নিহত

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৪:২৭:৩০

শেয়ার করুন

মো: রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার-

খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন। নিহত মৌমিতা হালদার (২৬), সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে তিনি রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্বজনরা মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content