সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে Basic Learner Exploration Exam-2026 অনুষ্ঠিত

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ২:৩২:৫৯

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে “Easy English & ICT Learning”-এর উদ্যোগে দেবহাটা উপজেলার মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “Basic Learner Exploration Exam-2026”।

রবিবার দিনব্যাপী দেবহাটা কলেজে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

পরীক্ষা শেষে প্রতিটি শ্রেণিতে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের এমন উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরীক্ষাটির সার্বিক পরিচালনায় ছিলেন “Easy English & ICT Learning”-এর শিক্ষক এইচ এম সোহাগ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content